শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন ও কলেজে বংগবন্ধু হত্যা দিবস পালিত

মোঃ শোয়েব হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-08-2023 12:35:52 pm

 

শোয়েব হোসেন : রাজধানীর পাশেই গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন টঙ্গি এলাকায় তুরাগের পাড়ে অবস্থিত সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে জাতীয়  শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে । ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে উক্ত প্রতিষ্ঠান  হল রুমে গুরুত্বপূর্ণ  আলোচনা সভা সহ  নানা আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন হয়। আলোচনা সভায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.মো: আজমত উল্লাহ খান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ ওয়াদুদুর রহমান (অধ্যক্ষ,সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন ও কলেজ)।আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক - শিক্ষিকা,ছাত্র - ছাত্রী ও অভিভাবক - অভিভাবিকাবৃন্দ।

অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধুর জীবনাদর্শ সহ ১৫ই আগস্ট হায়েনাদের হাতে  পরিবার সহ  নির্মম ভাবে হত্যা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য  তুলে ধরেন। বিশেষ অতিথি মো:ওয়াদুদুর রহমান(অধ্যক্ষ)  তার বক্তব্যে বলেন, ১৯৫২,১৯৬৯ ও ১৯৭১ এর জরুরি মুহুর্তে  যিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিনি এদেশের একমাত্র  মহানয়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন  হলে এই মহান নেতা কারামুক্ত হয়ে দেশে ফেরেন। কিন্তু, দেশ স্বাধীন হলেও থেকে যায়  কিছু বেঈমান ও রাজাকার। যারা এই মহান নেতা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি।এই হায়েনারা ১৯৭৫ এর ১৫ই আগস্ট  মধ্যরাতে পরিকল্পিত  ভাবে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,ফজিলাতুন্নেছা মুজিব সহ তাঁর পরিবারকে নির্মম ভাবে হত্যা করে। এমনকি ৫ বছরের শিশু শেখ রাসেলকেও  হত্যা করে দেশ ও জাতিকে করেছিলো চরম কলঙ্কিত ও  লজ্জিত ।

 এরপর একে একে প্রতিষ্ঠানের শিক্ষকগন তাদের বক্তব্য প্রদানের মাধ্যমে  বঙ্গবন্ধুর ঘটনা বহুল জীবনের  অনুসরনীয় ও অনুকরণীয় অনেক শিক্ষনীয়  বিষয় সমুহ  শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং বলেন নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস জানতে  হবে সকলকে। এর পর শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান ও অন্যান্য শিক্ষকদের সাথে ফটোশেসন, বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরনসহ জাতির জনক বঙ্গবন্ধুর উদ্দেশ্যে সংগীত পরিবেশিত হয়। 

উক্ত শোকাবহ অনুষ্ঠানে  উপস্থাপনায় ছিলেন রতন কুমার ঘোষ(সহকারী শিক্ষক)। অনুষ্ঠানটি সকাল  ১০টা থেকে শুরু হয়ে বেলা ১ টায় উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের অফিস কক্ষে আলোচনা ও সাক্ষাকারের মধ্য দিয়ে ইতি টানা  হয়।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে