কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ছোট ছোট নদীগুলো দিন দিন মৃতপ্রায় হয়ে যাচ্ছে- রবি উপাচার্য



২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার সকাল ১০টায় আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত জাতীয় সংসদ পার্লামেন্ট এল ডি হলে "জলবায়ু সংকট মোকাবেলায় নদীর গুরুত্ব" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, বনাঞ্চল ধ্বংস একদিকে যেমন জলবায়ু পরিবর্তন করছে অন্যদিকে নদীর নাব্যতা কমিয়ে দিচ্ছে। এতে করে ছোট ছোট নদীগুলো দিন দিন মৃতপ্রায় হয়ে যাচ্ছে। আমরা যদি নদীকে বাঁচাতে না পারি তবে আমাদের এই সভ্যতা টিকে থাকবে না। সুতরাং এই সভ্যতা টিকিয়ে রাখার জন্য আমাদেরকে নদী রক্ষার বিকল্প নেই। নদীর রক্ষা করতে হলে নিয়মিত নদীর খনন, নদীকে দখল মুক্ত করা এবং নদীকে আপনার করে ভালোবাসতে হবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন এবং নদীরক্ষা বিষয়ে যথেষ্ট সচেতন। তাঁর প্রচেষ্টায় দেশে বহু নদী দখলমুক্ত এবং দূষণমুক্ত হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের নদীগুলো আবারো তার প্রবাহধারা পুনরায় ফিরে পাবে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদতের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শেখ মনোয়ার হোসেন।

Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে