এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

সাভারে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার

প্রতিকী ছবি


নিয়ম ভঙ্গ করে ও সিনিয়র অফিসারের অনুমতি ব্যাতিত অপারেশন পরিচালনা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ই আগস্ট) সাভার মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসআই প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। মো. রাসেল মিয়া সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শুক্রবার রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন রাসেল মিয়া। এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের কে বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অপারেশন পরিচালনা করায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আরও খবর