চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় চুন রং দিয়ে তৈরি ভেজাল গুড়, জরিমানা ৩ লাখ ৭০ হাজার

 বাঘায় অভিযান চালিয়ে রস ছাড়ায় আঁখের গুড় তৈরীর অপরাধে দুটি অবৈধ কারখানায় তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর ) সকালে র‌্যাব-৫ সদর কোম্পানীর একটি দলের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

এসময় ভেজাল ৮৫৫ কেজি আঁখের ভেজাল গুড় ধ্বংস করা হয়। যেগুলো আঁখের রস ছাড়ায় কেবলমাত্র চিনি, ফিটকিরি, ডালডা, কাপড়ের রং ও চুন দিয়ে তৈরী করা হয়েছিল। এছাড়াও আরও তৈরীর প্রস্তুতি চলছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আজ বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫ সদর কোম্পানীর অধিনায়ক এসপি নাজলী সেলিনা ফেরদৌসী ও সিনিয়র এএসপি সনজয় কুমার সরকার এবং ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে জেলার বাঘায় অভিযান চালানো হয়।

এসময় খোর্দ্দ বাউসা ও পাঁচপাড়া নামক গ্রামের সেকেন্দার আলী (৫৫) অবৈধ কারখানা থেকে ৫৫৫ কেজি ভেজাল আখের গুড় জব্দ করা হয়। এর পর তাকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই গ্রামের দুলাল হোসেন মন্ডলের (৫৮) অবৈধ কারখানা থেকে ৩০০ কেজি ভেজাল আঁখের গুড় জব্দ করা হয়। পরবর্তিতে তাকে ৭০ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। মোট-৮৫৫ কেজি আখের ভেজাল গুড়, ৩ কেজি চুন, কাপড়ের রং-১ কেজি, ফিটকিরি ১ কেজি ৫০০ গ্রাম, ডালডা ৪ কেজি, চিনি ৪৫০ কেজি জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৩ ঘন্টা ২৩ মিনিট আগে