২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

স্বামী-স্ত্রীর একে অপরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে।

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকাটা খুবই জরুরী।স্বামী-স্ত্রী সম্পর্ককে আরও মধুর করে তোলে দু'জনার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

বন্ধুত্বপূর্ণ আচরণ থাকলে একজন আরেকজনকে মন খুলে সবকিছু বলতে পারে।আর যখন মন খুলে সব বলার সুযোগ থাকে,ঠিক তখনই দু'জনার মধ্যে জটিলতা কিংবা লুকোচুরির কিছু থাকে না।

পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা,বিশ্বাস,শ্রদ্ধাবোধ,আন্তরিকতার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ আচরণ থাকাটাও জরুরী।স্বামী-স্ত্রী একে অপরকে বুঝতে গেলেও সম্পর্ক হতে হয় খোলামেলা।

স্বামী-স্ত্রী পরস্পর যদি পরস্পরের বন্ধু হতে পারে,তবে সেই সংসারে আর কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না।দাম্পত্য জীবনে বৈবাহিক ডিপ্রেশনে অনেকেই ভুগে!তবে এই ডিপ্রেশন থেকে সহজেই বের হওয়া যায়,যদি সঙ্গীর আচরণ হয় বন্ধুত্বপূর্ণ।

সঙ্গীর কাছে সবকিছু খুলে বলা,তাকে সবচেয়ে কাছের মানুষ মনে করা,যেকোনো বিষয়ে তার সাথে বসে খোলামেলা আলোচনা,সমস্যার সমাধান করার মন-মানসিকতা ঠিক ক'জন মানুষ রাখে?অনেকেই এই বন্ধুত্বপূর্ণ ব্যপারটা হাস্যকর মনে করলেও,মূলত দাম্পত্য জীবনকে উপভোগ্য এবং সুখের করতে বন্ধুত্বপূর্ণ আচরণের কোনো বিকল্প নেই।

সঙ্গীকে যতক্ষণ পর্যন্ত ভালো-মন্দ সবকিছু খুলে বলা না যায়,তাকে সবচেয়ে কাছের এবং নির্ভরযোগ্য মানুষ মনে করা না যায়,ততক্ষণ পর্যন্ত দাম্পত্য জীবনে নিজেকে সুখী বলে দাবী করা যায় না।

আপনার সবচেয়ে কাছের বন্ধুটি যখন আপনার সঙ্গী হতে পারবে,ঠিক তখনই কেবল আপনার দাম্পত্য জীবন সুখের এবং সুন্দর হবে।অন্যথায় দাম্পত্য জীবন কেবলই তিক্ততার মনে হবে!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag