কক্সবাজারের মহেশখালীতে চিহ্নিত সন্ত্রাসী ও ১০ মামলার পলাতক আসামি শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাপলাপুরের মনিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী শাহাব উদ্দিনকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে।
২ ঘন্টা ০ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে