দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ ৬

বিস্ফোরিত সিলিন্ডার


রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী এবং শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। এর আগে, শনিবার (১২ আগস্ট) রাতে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।  বিস্ফোরণে দগ্ধরা হলেন- মো. সাদিকুল (২৮), মো. হাশেম আলী (৪০), মোছা. সাবিনা বেগম (৪০), মো. নজরুল ইসলাম (৪৫), মো. মহসিন (২৭) ও মোছা. কমলা বেগম (৫০)। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হুমায়ুন কবির বলেন, আমার ভাবি সাবিনা পোশাক কারখানায় কাজ করেন। রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে গিয়ে দেখি সাবিনাসহ আরও কয়েকজন দগ্ধ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আশুলিয়া থেকে গ্যাসের আগুনে দগ্ধ তিন নারীসহ ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাশেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৬ শতাংশ, সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, কমলা বেগমের ২০ শতাংশ ও মো. মহসিনের ১০ শতাংশ পুড়ে গেছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ও একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিলো। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


আরও খবর