বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রামুর ও উখিয়ার ২ প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন রামু ও উখিয়া উপজেলার ২ ব্যক্তি। শুক্রবার (১১ আগস্ট) সকালে দুবাইয়ের সোনাপুর নামক এলাকায় প্রধান সড়কে পিকআপ ও কাভার্ড ভানের সংঘর্ষে এরা প্রান হারান। নিহতরা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুতপাড়া হাইটুপি এলাকার সফর আলী বাবুর্চির ছেলে মাইমুনর রশিদ (২২) ও উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছোট ইনানী এলাকার আবুল বশরের ছেলে আকতার কামাল (৩৮)। নিহত আকতার কামালের চার সন্তানের পিতা। নিহত মাইমুনের স্বজনরা জানান, দুবাই শহরের একটি বেসরকারি নির্মান কোম্পানির পিকআপ গাড়ির সহকারি হিসাবে কাজ করতেন মামুন । শুক্রবার মাইমুনুর রশিদ রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সোনাপুর এলাকায় আসলে তাদের গাড়ির সাথে একটি কাভার্ভভ্যানের সংঘর্ষ হয়। এতে মাইমুন সহ দুইজন নিহত হন। আহত হন পিকআপটির চালকসহ আরও ২ জন।


নিহত মাইমুনর রশিদের পিতা সফর আলী বাবুর্চি জানান, ৪ সন্তানের মধ্যে সবার বড় ছেলে মাইমুনুর রশিদ। দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং ছোট ভাই মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দেড় বছর পূর্বে জীবিকার তাগিদে মাইমুনর রশিদ সংযুক্ত আরব আমিরাতে যান। সেই থেকে পরিবারের অবস্থা ভালই চলছিল।


মাইমুনর রশিদের ভগ্নপতি মাদ্রাসা শিক্ষক মামুন জানান,একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে বিদেশে গিয়েছিল মাইমুন। তার অনেক স্বপ্ন ছিলো পরিবার নিয়ে। আকষ্মিক এ দূর্ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- প্রবাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি খুবই দুংখজনক। উপজেলা প্রশাসন তার মরদেহ দেশে আনার জন্য পরিবারকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।

Tag