পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

একটি রাস্তার যন্ত্রনায় অতিষ্ঠ হাজারো মানুষ!

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 13-08-2023 04:17:58 am

শেখপুর বাজারের সড়কের বিভিন্ন জায়গায় গর্ত!

“শুকনা মৌসুমে ভ্যান বা অটোতে যাতায়াত করলে ঝাকিতে দেহের ২০৬ টি হাড় নড়াচড়া খায়। এই বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা। যায়গায় যায়গায় খানা-খন্দ, কখন যে গাড়ি উলটে যায় এই ভয়ে থাকি।” নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানাচ্ছিলেন শিবচর উপজেলার অন্যতম ব্যস্ত শেখপুর বাজারের প্রবেশ সড়কের বর্তমান খারাপ অবস্থা নিয়ে ক্ষোভের কথা। 

সরেজমিনে দেখা যায়, শিবচর উপজেলার শেখপুর বাজার খুব ই প্রসিদ্ধ একটি বাজার। বাজারে প্রায় শতাধিক দোকান আছে। বিভিন্ন জায়গা থেকে পাইকারি ও খুচরা ব্যাবসায়ীগন এখানে আসেন। শেখপুর বাজারের প্রবেশ মুখ থেকে বাজার পর্যন্ত সড়কে কয়েক বছর ধরে অনেক খানা-খন্দ ও গর্ত বিদ্যমান। বর্ষায় সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে থাকে। তাছাড়া রাস্তার দুই পাশে প্রচুর কাদা ও জমে থাকতে দেখা যায়। এতে করে বিপাকে পড়েছেন এই এলাকার সাধারন মানুষ। তাছাড়া একটু ভারী বর্ষন হলে কাচাবাজার পট্টিতে প্রায় আধা ফুট পানি জমে যায়। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারন ক্রেতাগন। বাজার এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। অত্র বিদ্যালয়ের শিক্ষক আসাদ শিকদার জানান, শিক্ষকগন বিভিন্ন স্থান থেকে অটোরিকশা করে স্কুলে আসেন। বৃষ্টি হলে তারা ভয়ে থাকেন কখন তাদের বাহন উলটে যায়। তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন যেন তারা এই সড়কের মেরামতের পদক্ষেপ নেন এবং সাধারনের ভোগান্তি লাঘব করেন। 


আরও খবর