কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শিবচরে হবে জাতির পিতার স্ট্যাচু : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 12-08-2023 03:59:43 pm

পদ্মা সেতু সংলগ্ন শিবচর উপজেলায় হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্যাচু ও মিউজিয়াম। এমন টাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

 শনিবার (১২ই আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্ট্যাচু নির্মানের সম্ভাব্য জায়গা পরিদর্শনে শিবচরে যান। এ সময়ে তার সাথে ছিলেন শিবচরের প্রান পুরুষ, জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নুর ই আলম চৌধুরী এমপি। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, 

বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য নাম। পৃথিবীর অনেক দেশেই তাদের বিখ্যাত ব্যক্তির স্ট্যাচু আছে। আমাদের এই স্ট্যাচু আগেই তৈরী করা উচিত ছিলো। দেরিতে হলেও এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। স্বপ্নের পদ্মা সেতুর পাশেই স্ট্যাচু এক অন্যরকম পরিবেশ তৈরি করবে। বিভিন্ন দেশের মানুষ এখানে এই স্ট্যাচু দেখতে আসবে। তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।

চীফ হুইপ বলেন, জাতির পিতার স্ট্যাচু ও পদ্মা সেতু এই দুই স্থাপনা মিলে এই জায়গাকে এক অন্যরকম শোভা দেবে। এতে করে প্রচুর পর্যটক এখানে আসবে। এই স্থাপনার জন্য শিবচরকে বেছে নেয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসালম সহ উপজেলার শতাধিক নেতাকর্মী। 


Tag
আরও খবর