মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

পেকুয়ায় বন্যাদূর্গতদের পাশে দাঁড়ালেন জামায়াত আমীর, বিতরণ করলেন ত্রাণ সামগ্রী

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির (ভারপ্রাপ্ত) অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের সুখ-দুঃখের কথা শুনেন ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


শনিবার (১২ আগস্ট) সকালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়াবাসীর মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে আমীরে জামায়াত বলেন, বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অবর্ণনীয়। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ বাইরে থেকে বুঝা অসম্ভব। বিনাভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। যার ফলশ্রুতিতে সরকার কোনো কিছুর তোয়াক্কা করছে না। দুর্যোগকালেও তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নেই। অথচ ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়ার দায়িত্ব তাদের অনেক বেশি।


তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সান্ত্বনা দিতে গিয়ে বলেন, যে কোন দুর্যোগ, বিপদ, মুসিবত আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের পরীক্ষায় ফেলেছেন। মুমিনদের উপর যখন কোন বিপদ আসে তখন তারা ভেঙ্গে পড়ে না। তারা আল্লাহর উপর ভরসা করে। তাওবা-ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর গোলামীর দিকে ফিরে যায়। আমাদের মহান আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য চাইতে হবে। পরিপূর্ণ রূপে ইসলামের দিকে ফিরে আসতে হবে।


তিনি বলেন, বিশাল ক্ষয়ক্ষতির তুলনায় ত্রাণ কার্যক্রম অপ্রতুল। মানুষের দুর্দশা লাঘবে সরকারি ও বেসরকারি ত্রাণ কার্যক্রমে আরো সক্রিয় হতে এবং কার্যকর উদ্যোগ গ্রহণে সকলের প্রতি আহ্বান জানান।


আমীরে জামায়াত বলেন, কোন দুর্যোগেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘরে বসে থাকেনি। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই সাধ্যানুযায়ী জনগণের পাশে থেকেছে, আল্লাহ তাওফিক দিলে ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য হেদায়ত উল্লাহ, পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, সহকারী সেক্রেটারি দিদারুল ইসলাম, কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুল মজিদ ও পেকুয়া সদর ইউনিয়ন সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Tag
আরও খবর