বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী


বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন ,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসণের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্ধ দিয়েছেন, সে পরিমাণ অর্থ ঢাকা শহরের জন্যও দেননি। কিন্তু, নগরবাসি এর সুফল এখনো পাওয়া শুরু করেনি। গত সপ্তাহে প্রচন্ড বৃষ্টিতে চট্টগ্রাম শহরের প্রায় ৪০ শতাংশ পানিতে তলিয়ে গিয়েছিল। এর ফলে মানুষের ব্যাপক দুর্ভোগ হয়েছে। গত বর্ষা এবং এ বর্ষায় যে পরিমান জলাবদ্ধতা হয়েছে সেটা নিয়ে জনগণের মধ্যে কিছুটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন সংস্থার মধ্যে ভুল বোঝাবুঝিও হয়েছে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসণের জন্য যখন প্রকল্পের টাকা বরাদ্ধ দেওয়া হয়, তখন সেটা ডলারের পরিমানে ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার। এখন সেটি ১ বিলিয়ন ডলারের সমান। প্রকল্প সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যে আমরা বেশ কয়েকবার বসেছি। কেনো আমরা সুফল পাচ্ছি না, কোথায় সমস্যা কিংবা সমন্বয়ের অভাব সেটি আলোচনা করার জন্যই আমরা বসেছি। ফলে কিছুটা সমন্বয় হয়েছে ,  তবে আরো সমন্বয় হওয়া প্রয়োজন।  চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করতে হলে  সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

১১আগষ্ঠ শুক্রবার রাত ৮ টায়  চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, এই চট্টগ্রামের জন্য আওয়ামী লীগ সরকার অনেক কিছু করেছে। আপনারা জানেন, অল্প কিছু দিনের মধ্যে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হতে যাচ্ছে। যেটি দক্ষিণ এশিয়ার নদীর তলদেশ দিয়ে প্রথম সড়ক টানেল। একি সাথে চট্টগ্রামে মেট্রো রেল স্থাপনের জন্য ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শিল্পনগর নির্মাণ করা হচ্ছে যেখানে ভবিষ্যতে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। চট্টগ্রামে আগে কখনো এতো উন্নয়ন হয়নি। জনগণকে এর সুফল দিতে হলে প্রতিটি কাজ সুচারুভাবে করতে হবে এবং কোন কাজ যেন জনগনের বিরক্তির কারণ না হয় সেজন্য সময়মতো সিদ্ধান্ত গ্রহণ সকলকে
সমন্বিয় করে সেটি বাস্তবায়িত করতে হবে। অন্যথায় সময় ও অর্থের অপচয় হবে এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হবে।

চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত  সভায় আরো বক্তব্য রাখেন  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাংসদ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।