'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা, যা বললেন দীপু মনি

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।’
মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বলে জানান মন্ত্রী।এ সময় আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে চলতি বছরের এই এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও দেখে দেখে অভ্যস্ত যে কলেজে-স্কুলে পরীক্ষা পেছাও। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে। কিন্তু আসলে এটা অযৌক্তিক।’
তিনি বলেন, ‘এবার শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তার মধ্যে একটি হলো আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিল করা। তাদের জন্য এ বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। একটি বিষয় তো সমাধান হয়েই গেল। বাকি ডেঙ্গুর সময়ে পরীক্ষা না নেওয়ার দাবি। ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো প্রতিপালন করলে আশা করি কোনো শিক্ষার্থীর সমস্যা হবে না। অন্য দাবিগুলো মানার মতো নয়। আমরা আশা করব, তারা আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে।’
মন্ত্রী বলেন, ‘পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেক দিন আগেই ঘোষণা দেওয়া আছে। শিক্ষার্থীদের অধিকাংশই এই সময়টা সামনে রেখে নিজেকে তৈরি করেছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যারা মনে করছে প্রস্তুত না, এখনো কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদেরও পরীক্ষা হয়তো অত খারাপ হবে না।
আরও খবর