মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ায় দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের যৌথ উদ্যোগ

উখিয়া-টেকনাফে অবস্থিত দুর্যোগ কবলিত স্থানীয় ও রোহিঙ্গাদের সহযোগীতায় উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে নামছেন রামু সেনাবাহিনীর টিম।


সম্প্রতি চলমান প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় ও রোহিঙ্গাসহ কক্সবাজারে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রবল ভারী বর্ষণে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হচ্ছে। জালিয়াপালং ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো পানিবন্দিতে দিনযাপন করছেন।



কোটবাজার রুমখাপালং এলাকায় দিয়ে বয়ে যাওয়া রেজুখালে পানির ঢল নেমে কোটবাজার থেকে মেরিনড্রাইভ সংযোগ সড়ক বিচ্ছিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জালিয়াপালং ইউনিয়নে রুমখাপালংসহ অন্তত ১০ টি গ্রামের মানুষ মারাত্মক ঝুঁকিতে বসবাস করছে। সেখানে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা দিয়ে বিপদজনক সংকেতও দেওয়া হয়ছে।


উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) সালেহ আহমেদ জানান, অতি ভারী বর্ষনে বন্যা কবলিত মানুষদের নিরাপদ আশ্রয় স্থানে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। যোগাযোগের জন্য একটু কন্ট্রোলরুম খোলা হয়েছে।


জালিয়াপালং ইউনিয়নের ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন জানান, নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে, তবে এখনো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এরকম আরো ১/২ একদিন ভারী বর্ষণ হলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তদারকি রাখা হচ্ছে।


এদিকে রোহিঙ্গা ক্যাম্পে গতকাল পাহাড়ধসের ঘটনায় মা মেয়ের মৃত্যুর হয়। ঘটনার পরে ক্যাম্পের অধিকাংশ পাহাড়ধস প্রবন এলাকায় সেনাবাহিনীসহ অন্যন্য দায়িত্বশীলরা তাদের সতর্কতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। সেখানে আবার অনেক শিবিরগুলো নিম্নাঞ্চল হওয়ায় পানিবন্দি অবস্থায় রয়েছে তাদের সহযোগীতার জন্য সেনাবাহিনীর টিম কাজ করছে।



৯নং ক্যাম্পের রোহিঙ্গা বুজুরুছ মিয়া প্রতিবেদককে জানান, আমাদের ঘর গুলো কিছু নিচে কিছু উপরে। বেশি বৃষ্টি হলে বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে মাটি ঘরে চাপা পড়ে। রাতে আমাদের অনেক ভয় হয়। আবার কিছু নিচে সেখানে পানি উঠে ঘরে রান্নাবান্না করতে পারে না। এনজিও থেকে কিছু পেলে সেগুলা খেয়ে বেচে থাকতে হয়। এই হলো আমাদের অবস্থা।


সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, বন্যায় কবলিত রোহিঙ্গাসহ স্থানীয়দের যেখনো সহায়তার জন্য একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।

Tag
আরও খবর