মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

পানিবন্দি জেলার ২ লাখ মানুষ

শ্রাবণ মানেই আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। আর কদিন পরই শেষ হবে শ্রাবণ মাস। তাই বিদায়ী বর্ষায় যেনো কয়েকদিন ধরে আকাশের বুক জুড়ে মেঘের বিচরণ। সকাল থেকে দুপুর এক করে ঘন কালো মেঘ ছাপিয়ে অবিরাম ঝরছে বৃষ্টি ধারা, আছে দমকা হাওয়াও।


শ্রাবণের এ ঝুম বৃষ্টিই সমুদ্র শহরের মানুষের চলাফেরায় পদে পদে সৃষ্টি করেছে ভোগান্তি। টানা বর্ষণে নতুন সংস্কার হওয়ার শহরের অনেক প্রধান সড়ক এবং উপসড়কের উপর দিয়েই হাঁটু পরিমাণ পানি।



তবে শহরের সড়কজুড়ে পানি আর কাঁদায় শহরবাসীর দুর্ভোগটাও সীমাহীন। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য এ বিপত্তি আরও বেশি।


টানা বৃষ্টি আর পূর্ণিমার জোয়ারে কক্সবাজারের চকরিয়া পেকুয়া ঈগদাহ রামু সহ কক্সবাজার সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২লাখের অধিক মানুষ হয়েছে পানিবন্দি।


পানিবন্দি আছে সবচেয়ে বেশি চকরিয়ার ৪৫ হাজার পরিবার , পেকুয়াতে ৮ হাজার , কক্সবাজারে ১ হাজার , টেকনাফে ২০০ , মহেশখালীতে ১০০, ঈদগাহ ১০০ কুতুবদিয়া ৬ টি ইউনিয়নে ৭০ টি পরিবার ,উখিয়ায় ৫০ টি পরিবার।



পানিবন্ধী মানুষদের আশ্রয়কেন্দ্রে আনতে কাজ করছে জেলা প্রশাসন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে আসতে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো: শাহীন ইমরান।



সোমবার জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এতথ্য জানায়।


কক্সবাজার ও এর তৎসংলগ্ন এলাকায় সর্বশেষ ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬২ মিলিমিটার। বৃষ্টির তীব্রতা ১০ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকার কথা বলছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবীদ আবদুর রহমান।


পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় আবহাওয়া বিভাগ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


অঝোর ধারার বৃষ্টি প্রকৃতিতে যোগ করেছে নব যৌবনের উচ্ছ্বাস। তাই তো বৃষ্টি অনেকের জীবনের উচ্ছ্বাস বয়ে আনলেও সাধারণ মানুষের জন্য কষ্টের।


সর্বশেষ কক্সবাজারের চকরিয়ার বরইতলীতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারের দুই শিশু ,উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধসে মা-মেয়ে এবং রামুর মৌলভীপাড়ায় বন্যার পানিতে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Tag
আরও খবর