কক্সবাজারের চকরিয়ায় ভারি বর্ষণে পাহাড় ধসে মাটি দেয়াল ভেঙ্গে চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ছালেকুজ্জামান বলেন, গত এক সপ্তাহ ধরে চকরিয়াসহ কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে রোববার (৬ আগস্ট) রাত থেকে অব্যাহত ভারি বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকালে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, পাহাড় ধসে দেওয়াল ভেঙে মাটি চাপা পড়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির দুই শিশু সন্তান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ১২ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে