মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

কুতুবদিয়ায় ৪১ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়, ইউএনও’র প্রেস ব্রিফিং

আগামী (বুধবার) ৯ আগস্ট মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে কক্সবাজারের কুতুবদিয়ায় ৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।


সোমবার (৭ শে আগস্ট ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে৷ এসময় ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশে এক জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে কুতুবদিয়া উপজেলার মোট ৪১ টি পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন৷


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজোল সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান,দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি,এম.এম.হাছান কুতুবী,দৈনিক পূর্বদেশ পত্রিকা প্রতিনিধি এস.কে লিটন কুতুবী, বাংলা টিভির প্রতিনিধি আব্বাস ছিদ্দিকী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি কাইছার সিকদার, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাসেম, চ্যানেল এস টিভির প্রতিনিধি আনিসুল রহমান হিরু,দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি হাছান মাহমুদ সুজন, দৈনিক আপন কন্ঠ পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন,দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি নাছির উদ্দীনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



উল্লেখ, কুতুবদিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৪ (একশত চুরাশি) টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট-১১৮টি গৃহহীন পরিবারকে পাকা ঘর ও ভূমির কাগজ দেওয়া হয়েছে। আগামী ৯ আগস্ট আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত ৪১ টি পাকাঘর হস্তান্তর করা হবে। আরও ২৫টি ঘর যা নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

Tag
আরও খবর