অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গ সমতায় অগ্রাধিকার দিতে হবে : স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2023 12:55:07 pm

◾বাসস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লিঙ্গ সমতা, সামাজিক সুবিচার ও টেকসই উন্নয়ন প্রতিটি বিষয়ই পরস্পরের সাথে সম্পর্কিত।

তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজ সেন্টার আয়োজিত এ ধরনের কনফারেন্স এশিয়াতে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজ আয়োজিত ‘জেন্ডার, স্যোশাল জাস্টিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট: দ্য এশিয়ান পারস্পেকটিভ’ শীর্ষক ২য় আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের অধ্যাপক ড. নায়লা কবির। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. জিয়া রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।  

শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের অনুপ্রেরণা এবং এদেশের নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের রোলমডেল। তাই বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালনের প্রাক্কালে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রশংসনীয়।

তিনি বলেন, নারীর অগ্রসরতায় এশিয়া পিছিয়ে আছে। দেশের জিডিপিতে নারীদের অংশীদারিত্ব কম এবং জাতীয় সংসদে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ কম। তাই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গ সমতায় অগ্রাধিকার দিতে হবে।  

স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন ভাতাসহ দক্ষতা উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছেন। 

তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি সুযোগের সমতা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের বিরুপ পরিবেশ ও প্রতিক্রিয়া থেকেও নারীকে রক্ষা করতে হবে।

আরও খবর