মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার আশঙ্কা, ভেঙে যেতে পারে পাউবোর বেড়িবাঁধ

টানা ৬ দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল রোববার সকালের দিকে উপজেলার বেশিরভাগ নীচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। গতকাল বিকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত বেড়ে গেলে নদীতে ঢলের প্রভাব বাড়বে। তাতে উপজেলার একাধিক এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্লাবিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন পাউবোর কর্মকর্তারা।


স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টানা ৬ দিনের

টানা বৃষ্টির কারণে মাতামুহুরী নদীতে ভয়াবহ বন্যার পদধ্বনির পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসেরও আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার বরইতলী পহরচাদা, ফাসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী ও বমুবিলছড়ি ইউনিয়নে নির্বিচারে পাহাড় কেটে মাটি লুটের কারণে বেশিরভাগ পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। এতে এসব এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন সেখানে বসবাসরত কয়েক হাজার পরিবার।


সরেজমিনে দেখা গেছে, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো পানির নিচে তলিয়ে থাকায় চলাচলে বিপর্যয় নেমে এসেছে। একাধিক স্কুল মাদরাসা মাঠে হাঁটু সমান বৃষ্টির পানি জমে যাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।


জানা গেছে, গত মঙ্গলবার থেকে টানা ৬দিন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চকরিয়া পৌরসভা, উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, বরইতলী, চিরিঙ্গা, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অধিকাংশ গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব গ্রামের সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানিও বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ছড়াখাল দিয়ে জমে থাকা পানি বের হতে না পারায় জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে লক্ষ্যাধিক মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

কাকারা, সুরাজপুর-মানিকপুর, বরইতলী, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন, আমাদের ইউনিয়নগুলো মাতামুহুরী নদীসংলগ্ন। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিকাংশ গ্রামে ঢলের পানি প্রবেশ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তা-ঘাটসহ অধিকাংশ বসতঘরে পানি উঠেছে।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বৈরী আবহাওয়ার কারণে চকরিয়া উপজেলায় মাঝারি বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানিতে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া ভুমি ধসের আশঙ্কাও রয়েছে। ইতোমধ্যে উপকূলের মৎস্য ঘেরের স্লুইচ গেটগুলো খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সার্বক্ষণিক এলাকার খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশ হয়েছে। এছাড়াও পাহাড়ি এলাকায় বসবাস করা লোকজনকে সমতলের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করা হচ্ছে।


কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলা শাখা কর্মকর্তা (এসও) জামাল মোর্শেদ বলেন, টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল বিকালের দিকে ঢলে মাতামুহুরী নদীর ঢলের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত বেড়ে গেলে নদীতে ঢলের প্রভাব বাড়বে। তাতে উপজেলার একাধিক এলাকায় ৬৫ নম্বর পোল্ডারের অধীন পানি উন্নয়ন বোর্ডের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্লাবিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন পাউবোর এই কর্মকর্তা।

Tag
আরও খবর