মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশন কর্মচারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ বাপ্পি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ৬ আগস্ট বিকালে স্থানীয় এক বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ বাপ্পি বিএমচর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডেে উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে।


স্থানীয় লোকজন জানান, বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। তার আগে বাড়ি সাজানোর জন্য ডেকোরেশন ভাড়া করা হয়। গতকাল বিকালে ডেকোরেশন কর্মচারী বাপ্পি জেনারেটর চালু করতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) মোহাম্মদ মানিক। তিনি বলেন, ঘটনাটি দুর্ঘটনা জনিত। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরিবার সদস্যরা মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাবেদ মাহমুদ বলেন, বিদুৎ স্পৃষ্টে যুবক মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় জানাইনি। এব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। ##

Tag
আরও খবর