মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

জোয়ারে প্লাবিত সেন্টমার্টিনের ১৪ গ্রাম

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সেন্টমার্টিনের ১৪টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের অন্তত ১২টি বসতঘর।রবিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সেন্টমার্টিনের সাবেক চেয়ারম্যান নুর আহমদ।


তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে তিনদিনে কমপক্ষে ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও স্থাপনা।


নুর আহমদ বলেন, দ্বীপের ৩, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম অংশ, ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম-দক্ষিণ অংশ, ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম অংশের গ্রামগুলোতে জোয়ারের পানি প্রবেশ করছে। এতে গাছ ভেঙে যাওয়া ছাড়াও কিছু ঘর ভেঙে গেছে।


স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম জানান, দ্বীপের উত্তর, পশ্চিম এবং পূর্বে জেটি ঘাট পর্যন্ত এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে আবাসিক হোটেল প্রিন্স হেভেনের অংশের ভাঙন ব্যাপক হয়েছে। ডেইল পাড়া এলাকায় কমপক্ষে ১২টি ঘর ভেঙে গেছে।



দ্বীপের বাসিন্দা আবু তালেব জানান, জোয়ারের পানি প্রবেশ করে বেশিক্ষণ স্থায়ী না হলেও লোনা পানিতে নানাভাবে ক্ষয়-ক্ষতি হচ্ছে। দ্বীপের উত্তর পাশ ঘিরে ভাঙন বেড়েছে ব্যাপক। স্থানীয় পুলিশ ফাঁড়ির নির্মাণাধীন ভবনের কাছাকাছি ভাঙন পৌঁছে গেছে। যেখানে অনেক ঘরও ভেঙে যাচ্ছে।


সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে দ্বীপ প্লাবিত হয়েছে। ভাঙন তীব্র হচ্ছে। ১২টি বসত ঘরসহ গাছ-পালা ভেঙে গেছে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, জোয়ারের পানি দ্বীপে প্রবেশ করে প্লাবিত হওয়ার তথ্য রয়েছে।

Tag
আরও খবর