মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় দুই ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়ার সময় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক হয়েছে। ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী’রা হলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আশরাফ আলি ও স্বাস্থ্য সহকারী হাসান মুরাদ সিদ্দিকি।


রবিবার( ৬) আগস্ট বিকাল সাড়ে ৩ টার দিকে বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশন থেকে তাদের আটক করে উপজেলা প্রশাসন।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান বানিয়ারছড়া এলাকায় গুদাম এবং বিভিন্ন দোকান থেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুই ব্যক্তি টাকা আদায় করছে এই ধরনের খবর পেয়ে ঘটনাস্থলে যায়।


পরে বিভিন্ন সূত্রে খবর নিয়ে নিশ্চিত হয়।তারা দুইজনই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা।

তারা যেভাবে দোকান থেকে টাকা নিয়েছিল এটা বেআইনি।মানুষের কাছ থেকে টাকার রশিদ বিহীন টাকা উত্তোলন করছিল তারা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান আরো জানান ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উত্তোলনকৃত টাকা এবং তাদের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর তাদের হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত বলেন দুইজনই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা। তারা অতীতে এই ধরনের কাজে জড়িত ছিল কিনা খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

Tag
আরও খবর