শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কবিতা - " আর কত দিন "

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-08-2023 02:46:14 pm



ছেলে বেলার কত আবদার,

পূর্ণ করতে পারে নি তার সব ,

অপূর্ণ বাহানায় ব্যথাতুর মনে, 

আড়ালে অশ্রু মুছেছে প্রিয় মা আমার।


কি করেই বা হবে পূরণ!

সামান্য পয়সায় সংসার যেন ছুঁই ছুঁই, 

তার উপরে আকাশ কুসুম আবদার,

সংসার চালাতেই লেগে যায় তার চৌদ্দ আনা।

শত আবদার, জানি হবে না কো পূরণ।


মোয়াজ্জেনের আজান আর পাখ-পাখালির কন্ঠে, 

সেই যে মা-বাবার সকালটা শুরু হয়,

সারাদিন আহার যোগাতেই বেজে যায় বারোটা ,

হাঁড়িতে যে ভাত থাকে তাতে হয় না সবার,

আর কত দিন চলবে এভাবে ? 


 কতদিন মায়ের মলিন হওয়া মুখ দেখতে হবে,

কতদিন বাবাকে খাঁটতে হবে ভূতের ব্যগাড়? 

মায়ের মুখে হাসি কি ফুটবে না,

বাবার স্বপ্ন কি তাহলে বৃথা যাবে,

না, তবে আর কত দিন? 


অভাব-অনটনে লোক চক্ষুর আড়ালে মায়ের চোখে অশ্রু ঝরে।

আমি বাবা মাকে গল্প করতে দেখেছি, তারা মুচকি হেসে বলে, "একদিন ছেলে বড় হবে।"

সেদিন ফুটো হওয়া ভাঙ্গা চাল আর থাকবে না,

ভাতের শূন্য পাতিলও থাকবে পরিপূর্ণ।

তবে সে দিন আর কতদূর ? 


বৃষ্টি আসলে সকলে ভাসে আনন্দের মহা সুখে।

ঘর বাড়ি নেই বললেই চলে,

একখানা ঘর আছে

ফুঁটো দিয়ে আকাশ দেখা যায়,

টিনের ফুঁটো বেয়ে চুঁইয়ে পড়া বৃষ্টি ফোঁটার দিকে চেয়ে,

 তারা কি যেন ভাবে সদা! 


আমি মায়ের কোলে আনমনে বসে তাদের কল্পনা- জল্পনা দেখি।

মায়ের চোখে অশ্রু দেখে আমার আকাশে বিদ্যুৎ চমকায় , 

মা বাবাকে বলে ওগো সন্তানে যেন বুঝতে না পারে,

অভাবের মরন যন্ত্রণা।

আর ক'দিন ভাঙ্গা চাল দিয়ে পরবে বৃষ্টির ধ্বনি ? 


পেটে জঠর জ্বালা অন্নর অভাব সহ্য করেছে কত,

মা উপস থেকে খাইয়েছে আমায়,

বাবা কখনও না বলেনি, চেয়েছি যখন যাহা।

একবারও ভাবিনি সামর্থ্য আছে কি দেবার! 

এভাবে দিন যাবে আর কতকাল?

 

বাবার স্বপ্ন বৃথা যাবে না,

মায়ের চোখের জল আর ঝরতে দেব না,

সংসারে স্বামর্থ আসবে ফিরে,

সেদিন সবাই বলবে, বর্ষায় ঘন মেঘের আড়ালেও সূর্য উঠিল ভাসি। 

এই তো আর বেশি দিন না।

তবে, আর কত দিন বাকী?



• লেখক: মো. হযরত আলী 

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৭ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৬ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে