মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফ সড়কে বেপরোয়া পায়রা বাস, প্রাণ গেলো ৭ বছর বয়সী পথচারীর

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা গণপরিবহন পায়রা বাস সার্ভিসের একটি বাসের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু পথচারী নিহত হয়েছে।


রবিবার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।



নিহত উম্মে হাবিবা (৭), ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাজির হোসেনের কন্যা।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলো পায়রা সার্ভিসের কক্সবাজার-জ ১১-০২৩২ বাসটি। পথিমধ্যে মিনাবাজার এলাকায় পৌঁছালে বাসটি উম্মে হাবিবাকে ধাক্কা দেয়, চালক তাতেই কান্ত না হয়ে চালাতে থাকলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়।


পরে স্থানীয়রা গাড়িটি জব্দ করে পুলিশে খবর দেয়, পালিয়ে যায় বাসের চালক ও হেলপার।



পরিবার সূত্রে জানা গেছে, মাদরাসা থেকে ফিরে নানার সাথে বাসায় যাচ্ছিলো উম্মে হাবিবা।


হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ( এস আই) সিরাজুল ইসলাম বলেন, ” খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল শেষে নিহত উম্মে হাবিবার মরদেহ টেকনাফ থানায় পাঠানো হয়েছে, সেখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”



স্থানীয়রা বলছেন, এর আগেও অনেকবার পায়রা সার্ভিসের বাস দূর্ঘটনা কবলিত হয়েছে। পায়রা সার্ভিসের অনিয়ন্ত্রিত গতি এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে বারবার এই দূর্ঘটনা ঘটছে, একারণে স্থানীয়দের প্রত্যাশা দ্রুতই প্রশাসন দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

Tag
আরও খবর