মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

রশিদ নগরে বর-কনে বাহী কার গাড়ীতে ডাকাতির চেষ্টা, আহত ২

রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে বর-কনে বাহী কার গাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে কনের দুই মামাকে পিটিয়ে গুরুতর আহত করেছে ডাকাত দলের সদস্যরা। ৫ আগস্ট শনিবার বিকেলে রশিদ নগর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ ঘটনাটি ঘটে।


আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতরা হল ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিত খালী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ফয়েজুর রহমান, মনিরুল ইসলাম মনি। আহতদের স্বজনরা জানান, ঘটনার সময় ফাহিমা সী পার্ক থেকে বিয়ে অনুষ্ঠান শেষ করে বর-কনে নিয়ে কার গাড়িটি ইসলামপুরের দিকে ফিরছিল,প্রতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে একজন পথচারী রাস্তা পারাপার করার সময় চালক তাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি মাইল পোস্টে ধাক্কা লাগে। এমন সময়ে স্থানীয় ডাকাত মোস্তাক – একরামের নেতৃত্বে ১০/১৫ জনের একদল ডাকাত দল ঘটনাস্থলে এসে বর-কনে বাহী কার গাড়ির দরজা ভেঙে কনের গায়ে থাকা স্বর্ণ লুটের চেষ্টা চালায়।


এ সময় বর আরিফুল ইসলাম আরিয়ান তার স্বজনদের মুঠোফোনে জানালে দ্রুত ঘটনাস্থলে আসে নিকট আত্মীয় ফয়েজুর রহমান ও মনিরুল ইসলাম,কনের পিতা হাজী সেলিম । তারা এসে প্রতিরোধের চেষ্টা করলে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা দেশীয় তৈরী অস্ত্র দিয়ে

এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


স্থানীয়রা জানান, ওয়ার্ড মেম্বার সালা উদ্দিনের আশ্রয় প্রশ্রয়ে ঐসব ডাকাত দলের সদস্য এবং কিশোর গ্যাং দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তার আস্কারায় ডাকাত দলের সদস্যরা ইয়াবা পাচার, অস্ত্র, ডাকাতি, ছিনতাই করে আসছে। চিহ্নিত ঐসব ডাকাতরা ইতিপূর্বে কারাভোগ করে এসে পূনরায় ডাকাতিতে জড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাদেমর পাড়া এলাকার গুরা মিয়ার ছেলে একরাম,আহমেদের ছেলে ডাকাত মোস্তাক, আবু ছৈয়দের ছেলে মহি উদ্দিন, জয়নাল উদ্দিনের ছেলে নান্নু, আবদু রহিমের ছেলে মাহিন, আলতাজ মিয়ার ছেলে আইয়ুবসহ ১০/১২ জনের কিশোর গ্যাং এই ডাকাতির চেষ্টা ও এলোপাতাড়ি হামলার ঘটনাটি ঘটিয়েছে। তারা আরো জানান, ফয়েজ এবং মনিকে উপর্যপুরী হামলা চালিয়ে রাস্তার উপর থেকে কৃষি জমিতে পেলে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইনের নির্দেশে এস,আই জাফর আলম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে জড়িতদের চিহ্নিত ও ধরতে পুলিশ কাজ চালিয়ে আসছে।

Tag
আরও খবর