ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

তরুণদের অনুপ্রেরণার বাতিঘর শেখ কামাল : চসিক মেয়র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2023 11:55:42 am

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে আলো ছড়াবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কনফারেন্স রুমে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন মেয়র রেজাউল।

এ সময় মেয়র বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। গড়ে তুলেছিলেন ঢাকা থিয়েটার ও ‘স্পন্দন’ শিল্পী গোষ্ঠী এবং উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্র। মাত্র ২৬ বছরেই যে কীর্তিমান জীবন তিনি গড়েছেন তার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন তরুণদের রোলমডেল হিসেবে। 

সংস্কৃতি চর্চাকে সমাজ বদলের হাতিয়ার হিসেবে শেখ কামাল কাজে লাগাতে চেয়েছিলেন মন্তব্য করে মেয়র বলেন, ‘সাংস্কৃতিক কর্মকা- বেগবান করতে ১৭ আগস্ট তার চট্টগ্রাম আসার কথা ছিল। এ কারণে ১৪ আগস্ট রাতেও বিশিষ্ট সাংবাদিক নুর ইসলামের বাসার ল্যান্ডফোন থেকে শেখ কামালের সাথে কথা হয় আমার। এরপর দিন তাাকে নির্মমভাবে হত্যা করা হয়। সাংগঠনিক কর্মকা-ের কারণে শেখ কামালের সাথে মেশার সুযোগে যে অভিজ্ঞতা পেয়েছি তা থেকে বলতে পারি উনি ছিলেন নিরহংকারী এবং অত্যন্ত কোমল। সমাজের ইতিবাচক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ভূমিকা তিনি খুব ভালভাবে অনুভব করতে পেরেছিলেন বলেই সারা দেশে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সাংস্কৃতিক কর্মকা-। উনি যে পরিকল্পনা নিয়েছিলেন তা সফল হলে আজ দেশে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সংকীর্ণতা নির্মূল হতো, বাংলাদেশ পরিনত হত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।’ 

চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী, পুলক খাস্তগীর, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপ-সচিব আশেক রাসুল টিপু, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে