মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ায় বিয়ের পিঁড়ি থেকে বরকে জেলে পাঠালো প্রশাসন

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বাল্য বিয়ে আয়োজনের দায়ে তাৎক্ষনিক জেল-জরিমানা গুনলো বর ও কনের পরিবার।


ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ আগস্ট) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায়। এসময় বাল্য বিয়ে আয়োজনের অভিযোগে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৭ দিনের কারাদণ্ড ও বরের চাচা ও কনের পিতা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।


উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানায়, শুক্রবার রাতে শিশুর সহায়তা জাতীয় জরুরী ফোন সেবা ১০৯৮ হতে প্রাপ্ত ফোনের ভিত্তিতে স্থানীয় সমাজকর্মী ও গ্রাম পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ এর নেতৃত্বে এই বাল্য বিবাহ বন্ধের অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবরে পালংখালী ইউনিয়নে গয়ালমারায় অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং এসয়ম টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে বর মোহাম্মদ রাসেল (২৪) কে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


এছাড়াও বরের চাচা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গায়ালমারা এলাকার মৃত ইমান হোসেনের পুত্র আবুল কালাম ও কনের পিতা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গায়ালমারা এলাকার নুরুল ইসলামের পুত্র সলিমল্লাহ প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


পরে পাত্রী পালংখালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তারমিনা আকতারকে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য পরিবারসহ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশা প্রদান করা হয়।

Tag
আরও খবর