জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কানাডায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2023 07:27:08 am

কানাডার ক্যালগারি প্রদেশে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী মারা গেছেন। শনিবার (২৯ জুলাই) ক্যালগারির পশ্চিমে একটি পাহাড়ি অঞ্চল কানানাস্কিস কান্ট্রিতে এই দুর্ঘটনা ঘটে।


রোববার এক প্রতিবেদনে এই তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।


রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, পাঁচজন যাত্রী এবং একজন পাইলট নিয়ে শুক্রবার রাতে ক্যালগারির কাছে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্ম যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।


আরসিএমপির স্টাফ সার্জেন্ট রায়ান সিঙ্গেলটন বলেন, রাত সাড়ে ৯টার দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি অবতরণে দেরি হওয়ার কিছুক্ষণ পরেই, উইনিপেগে অবস্থিত রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স (আরসিএএফ) স্কোয়াড্রন দ্বারা একটি অনুসন্ধান পরিচালনা করা হয়।


স্কোয়াড্রন দুর্ঘটনার স্থান এবং আলবার্টা পার্কস মাউন্টেন রেসকিউ-এর সাহায্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করতে থাকে।


সিঙ্গেলটন জানান, উড়োজাহাজে থাকা ছয়জনই মারা গেছেন। পাহাড়ি এলাকা হওয়ায় পাইলট এবং যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা খুবই চ্যালেঞ্জিং ছিল। ছয়টি মৃতদেহই সফলভাবে উদ্ধার করা হয়েছে।


কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এ দুর্ঘটনার তদন্ত করছে। তবে আরসিএমপি নিহতদের নাম প্রকাশ করেনি।

আরও খবর