বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ভর্তির ১০ মাসেও আইডি কার্ড পায়নি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

ছবি: দৈনিক দেশচিত্র


পেরিয়েছে ভর্তির ১০ মাস তবুও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ইতোমধ্যেই শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি। ২০২২ সালের ১লা সেপ্টেম্বর ভর্তি শুরু হয়েছিল ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। কিন্তু ২০২৩ সালের আগস্ট মাসে এসেও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি শিক্ষার্থীরা। কথা ছিল কোরবানির ঈদের পরে আইডি কার্ড দেওয়া হবে শিক্ষার্থীদের, কিন্তু ঈদও পেরিয়েছে ১ মাসের বেশি তবুও আইডি কার্ড দেওয়া হয়নি শিক্ষার্থীদের মাঝে। এমতাবস্থায় আতঙ্কে আছেন পরিচয়পত্র বিহীন শিক্ষার্থীরা।




শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ১০ মাসেও একজন শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড না পাওয়া দুঃখজনক, তার ওপরে বিশ্ববিদ্যালয়ে আরেকটি ব্যাচ প্রবেশ করছে। এছাড়াও তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে বই নিতে ও চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিতে গেলে আইডি কার্ড ছাড়া ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীরা বলেন, "একজন শিক্ষার্থীর পরিচয় হলো আইডি কার্ড, কিন্তু ক্যাম্পাসের বাইরে যেকোনো সমস্যায় পড়লে আমরা নিজেদের শিক্ষার্থী হিসেবে প্রমাণ করতে পারি না, তাই আমরা আতঙ্কে থাকি সবসময়"।


এ বিষয়ে ২১-২২ শিক্ষাবর্ষের আরবী বিভাগের শিক্ষার্থী মারজুক ইসলাম বলেন "আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ডেট দিয়েছে, আবার কিছুদিনের মধ্যেই আরেকটি ব্যাচ প্রবেশ করবে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এতদিনেও আমাদের আইডি কার্ড না দেওয়া শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ"।


মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ বলেন, "আইডি কার্ড না থাকায় আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কোনো বই নিতে পারি না। বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। কিন্তু আইডি কার্ড না থাকায় আমরা এইসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি "।


পরিচয়পত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশানের প্রধান অধ্যাপক খাদেমুল ইসলাম জানিয়েছিলেন টেন্ডার জটিলতার কারণে আইডি কার্ড তৈরি করতে দেরি হওয়ায় ঈদের ছুটির পরেই তা দেওয়া হবে। কিন্তু ঈদের ছুটি শেষ হয়েছে প্রায় ২৯ দিন আগে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেছিলেন, ‘স্মার্ট কার্ড তৈরির প্রয়োজনীয় জিনিসের জন্য টেন্ডার দিয়েছিলাম। কিন্তু কিছু সমস্যার কারণে আমরা প্রয়োজনীয় জিনিস এখনো পাইনি। আমরা দ্রুত সেগুলো ব্যবস্থা করে কার্ড তৈরির চেষ্টা করবো। সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবো।


উল্লেখ্য, সর্বপ্রথম ২০১০ সালে একটি পাইলট প্রোগ্রামের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কার্ডের ব্যবহার শুরু হয়। তখন থেকে স্মার্ট আইডি কার্ডের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হয়।

আরও খবর