ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি'র বিক্ষোভ

বগুড়ার সারিয়াকান্দিতে রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী বিএনপি'র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আ'লীগ সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি'র পৃথক বিক্ষোভ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর, ২০২২ (রবিবার) বিকেলে সারিয়াকান্দি উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাড. নূরে আজম বাবু ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ র‍্যালী মাদ্রাসা মোড় থেকে মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি এ্যাড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল মোমিন পিন্টু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ,
ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডা. আব্দুল মান্নান, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মিলন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল, কৃষক দলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবলু, বিএনপি নেতা আক্তারুজ্জামান বুলবুল, ইকবাল কবির পলাশ, সাখাওয়াত হোসেন ডাবলু,
ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বগুড়া জেলা মহিলা দলের সদস্য রুবি বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সদস্য গোলাপি বেগম প্রমুখ।

অপরদিকে, উপজেলা বিএনপির কার্যালয় থেকে পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরার নেতৃত্বে পৌর বিএনপির সদস্যরা এক বিক্ষোভ র‍্যালী বের করে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এসে শেষ হয়।
সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে পৌর বিএনপির বিক্ষোভে  বক্তব্য রাখেন, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব, সাবেক পৌর আহ্বায়ক মতিউর রহমান মতি, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি ও যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপি নেতা ইউনুস আলী মন্ডল প্রমুখ।  
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা জানান, বিএনপি'র লোকজন জেল-জুলুম ভয় করে না, বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর দিন শেষ, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এসে গেছে আ'লীগ নেতাদের। বাংলাদেশের প্রতিটি জায়গায় তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলেছে দলের নেতা-কর্মীরা, বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান দেশে ফিরলে আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবেনা। বানের জলের মতো ভেসে যাবে আ'লীগের নেতা-কর্মীরা।


Tag
আরও খবর