দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে আরসার গুলি বিনিময়, আটক ৩

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএনের সাথে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি – আরসার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭নং রোহিঙ্গা ক্যাম্পে ঘটা এই ঘটনায় জড়িত তিন আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ ও ১টি ক্লিনিং রড।



আটককৃতরা হলো- ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের পুত্র আবুল হাশেম (৩০), ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের পুত্র মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের পুত্র কামরুল হাসান (২২)।


বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) বলেন, “ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এসময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি চালিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য।”


আইনগত ব্যবস্থাগ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা।

Tag