পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ

নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে সার গোডাউনে সারের তীব্র সংকট ও কৃষকদের সার না দেওয়ার অভিযোগ কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি ও রাস্তা বন্ধ করে অবরোধ । ক্ষুব্ধ কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস)-কে গোডাউনে আটকে রাখলে পরবর্তীতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষকরা সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। একপর্যায়ে গাবতলা বাজার সার গোডাউনে বিএস-কে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা। খবর পেয়ে ইউএনও মহোদয় উপস্থিত হন এবং স্থানীয় লোকজনের সহায়তায় বিএস-কে নিজের গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী থানায় পৌঁছান। পরবর্তীতে থানায় কৃষি কর্মকর্তা ও নাগেশ্বরী সার্কেল অফিসার উপস্থিত হন।

ঘটনার বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, "উক্ত এলাকার জন্য মোট ১৬০ বস্তা সার বরাদ্দ ছিল। যা দুইটি পয়েন্টে আশি (৮০) বস্তা করে দুটি গোডাউনে রাখা হয়েছিল।"

​অন্যদিকে কৃষি কর্মকর্তা জানান, "আমরা সরাসরি ভুক্তভোগী জনগণের বক্তব্য শুনেছি। দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার (বিএস) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক বিএস জানান এক বিস্ফোরক তথ্য! যে ডিলারের নামে সার বরাদ্দ দেওয়া হয় (প্রোপাইটার: 'ভাই ভাই মেশিনারিজ'), সেই মূল ডিলার ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।

​তাহলে মৃত ব্যক্তির নামে কিভাবে বরাদ্দ ও সরবরাহ চলছে—এমন প্রশ্নে তিনি জানান, সার মূলত খায়রুল আলম নামের এক ব্যক্তির নামে উত্তোলন করা হয়। পরবর্তীতে 'বাবু' নামের এক সাব-ডিলার সেই সার বিতরণ করে আসছিলেন।

মৃত ডিলারের নামে সার উত্তোলন এবং অবৈধ সাব-ডিলার প্রক্রিয়ার বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আনা হলে তিনি দৃঢ় আশ্বাস দিয়ে জানান, "ডিলার মারা যাওয়ার বিষয়টিসহ সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার বিষয়ে আমরা গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছি। সকল ডিলারের কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রয়েছে এবং অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

​স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং আসল কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করতে এই সারের কালোবাজারি ও জালিয়াতির সঠিক সুষ্ঠু বিচার চান স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

Tag
আরও খবর