প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

ব্রিটিশ রাজদণ্ডের ‘বড় হীরাটি’ ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-09-2022 12:19:44 pm

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর থেকেই ব্রিটেনের রাজদণ্ডে থাকা বিশ্বের সবচেয়ে ‘বড় স্বচ্ছ হীরাটি’ ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা। দিন দিন এ দাবি বাড়ছে। হীরাটি ফেরত এনে দক্ষিণ আফ্রিকার জাদুঘরে রাখার দাবি করেছেন দেশটির জনগণ। এ দাবিতে একটি আবেদনে এরই মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষ সই করেছে। 

আবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার জনগণ বিশ্বাস করে হীরাটির প্রকৃত মালিক তারা।

হীরাটি ‘দ্য গ্রেট স্টার অব আফ্রিকা’ বা ‘কুলিনান’ হীরা নামে পরিচিত। ১৯০৫ সালের ২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে পাওয়া যায় এটি। খনির তৎকালীন চেয়ারম্যান থমাস কুলিনানের নামানুসারে হীরাটির নামকরণ করা হয়। পরবর্তীতে হীরাটি ‘দ্য গ্রেট স্টার অব আফ্রিকা’ নামেও পরিচিতি পায়। বর্তমান বাজারমূল্যে হীরাটির তখন দাম ছিল ২১ মিলিয়ন ডলার। রাজা এডওয়ার্ড সপ্তমকে জন্মদিনের উপহার হিসেবে হীরাটি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা তখন ব্রিটিশ কলোনির অংশ ছিল।

৩ হাজার ১০৬ ক্যারেট ওজনের হীরাটির দৈর্ঘ্য ছিল ১০.১ সেন্টিমিটার এবং প্রস্থ ৬.৩৫ সেন্টিমিটার। পরে ওই হীরক খণ্ডটিকে ৯টি টুকরো করা হয়। সবচেয়ে বড় টুকরোটির ওজন ৫৩০ ক্যারেট, যা এখন শোভা পাচ্ছে রাজদণ্ডে। 

এদিকে, রানির মৃত্যুর পর থেকে রাজপরিবারের মালিকাধীন রত্ন পাথর, যেগুলো দক্ষিণ আফ্রিকার খনি থেকে পাওয়া; সেগুলো নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বিতর্ক চলছে।

আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট (এটিএম) এমপি ভুয়ো জুঙ্গুলা বলেন, দক্ষিণ আফ্রিকার কমনওয়েলথ থেকে বেরিয়ে আসা উচিত। ব্রিটেনের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, ব্রিটিশরা আমাদের যত হীরা, রত্ন পাথর, সোনা চুরি করেছে সেগুলো ফেরত চাই। সেইসঙ্গে নতুন সংবিধান প্রবর্তনের দাবি জানিয়ে বলেন, ‘মেগনা কার্টা’ নয় নতুন সংবিধান হবে জনগণের চাওয়ার ওপর ভিত্তি করে।

উল্লেখ্য, রাজদণ্ড হলো রাজকীয় চিহ্ন হিসেবে শাসক রাজার হাতে থাকা একটি দণ্ড। রূপকভাবে, এর অর্থ রাজকীয় বা সার্বভৌমত্ব।

Tag
আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে