কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

প্রধান সড়কে বাস পার্কিং, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 02-08-2023 07:29:26 am

পদ্মাসেতু চালু হওয়ায় বদলে গেছে দক্ষিন বঙ্গের যোগাযোগের চিত্র। আগে দক্ষিন বঙ্গ থেকে ঢাকা যাতায়াতে ঘন্টার পর ঘন্টা কেটে যেতো বাংলাবাজার-শিমুলিয়া ফেরি ঘাটে। পদ্মাসেতু মাথা উঁচু করে দাড়াবার পর থেকে মাদারীপুর, শরিয়তপুর থেকে বিভিন্ন পরিবহন এর বাস সরাসরি চলা শুরু করেছে। শিবচরের শেখপুরে আনন্দ পরিবহনের কাউন্টার চালু হবার পর থেকে সফলতার সাথে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। মাদারীপুর সদর, চরমুগুরিয়া, ছিলারচর, মিঠাপুর, ধুরাইল সহ বিভিন্ন স্থানের শত শত যাত্রী প্রতিদিন এই স্টপেজ থেকে ঢাকা যাতায়াত করে। সন্ধ্যার পর থেকে এই বাস গুলো ফিরতে শুরু করে শেখপুরে। সন্ধ্যা থেকে সকাল ৮ টা পর্যন্ত প্রায় ১৫-২০ টি বাস স্টপেজ সংলগ্ন ঢাকা - মাদারীপুর- শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান করে। এই সড়ক খুব বেশি প্রসস্থ নয়। তার উপর এভাবে বাস রাখার কারনে রাস্তায় অন্যান্য যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শেখপুর সেতুর ঢালে এই সমস্যা প্রকট। উভয় পাশে যানবাহন থাকায় এই অংশে যানবাহন চলাচলে দেখা যায় ধীরগতি। এছাড়াও রাতের বেলা উভয় পাশ থেকে আসা যানবাহনের মধ্যে সংঘর্ষ হবার প্রবনতা থাকে। স্থানীয় জনগনের সাথে কথা বললে তারা জানান, “রাস্তার পাশে খাস জায়গা আছে। ওখানে ইট ফেলে একটা ব্যবস্থা করা যায়। অথবা অন্য কোথাও বাস রাখা যায়। কিন্তু এভাবে রাস্তার পাশে বাস রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোন মানে নেই।“  অন্যদিকে কয়েকজন বাসের স্টাফরা বলেন, আমরা ও চাই বাস রাখার জন্য একটি সুন্দর ব্যবস্থা করা হোক। জায়গা নেই বলে এখন অনেকটা বাধ্য হয়ে আমাদের এভাবে বাস রাখতে হয়। 


আরও খবর