প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় সৌদি যুবরাজ সালমানকে নিমন্ত্রণের সমালোচনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-09-2022 12:18:31 pm

সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ব্রিটেনের নিমন্ত্রণ পাওয়ার পর মানবাধিকার কর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা এবং তার মরদেহ টুকরো টুকরো করার আদেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ।

সৌদি ক্রাউন প্রিন্স এবং তার সরকার এটি অস্বীকার করে। তবে এর পর থেকে পশ্চিমা বিশ্বে তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং ওই অভিযোগ ওঠার পর থেকে এ পর্যন্ত তিনি আর ব্রিটেনে যাননি।

সৌদি দূতাবাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, "এমবিএস" নামে পরিচিত যুবরাজ লন্ডনে আসবেন। তবে তিনি আগামীকাল সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিকের বাগদত্তা হ্যাটিস গেঙ্গিজ বলেছেন, তাকে আমন্ত্রণ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি একটি কলঙ্ক।

যুবরাজ লন্ডনে অবতরণ করার সময় তাকে গ্রেফতার করার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এমন কিছু আসলেই ঘটার ব্যাপারে সন্দেহ আছে তার।

আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার বিরুদ্ধে প্রচারণা চালায় এমন সংস্থা ক্যাম্পেইন এগেইনস্ট দ্য আর্মস ট্রেড অভিযোগ করেছে, তাদের ভাষায় সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রগুলো তাদের মানবাধিকার বিষয়ক দুর্নাম ঘোচানোর জন্য রানির অন্ত্যেষ্টিক্রিয়াকে ব্যবহার করছে।

সংস্থাটি মনে করে আট বছর আগে ইয়েমেনে বিপর্যয় সৃষ্টিকারী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ব্রিটেন সেখানে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে ২৩ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রি করেছে।

২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর থেকে সেখানে সামান্য যতটুকু রাজনৈতিক স্বাধীনতা ছিল তাও সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে।

সরকারের সমালোচকদের সেখানে ব্যাপকহারে কারাগারে পাঠানো হচ্ছে, এমনকি শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন কিছু পোস্ট করার জন্যেও। একই সময়ে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে সামাজিক উদারীকরণের একটি বিশাল কর্মসূচি শুরু করেছেন।

"অনৈসলামিক" বলে বিবেচিত হওয়ায় সৌদি রাজতন্ত্রে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চলচ্চিত্র প্রদর্শনী এবং অন্যান্য বিনোদন জনসাধারণের জন্য আবার চালু হয়েছে।

তার আদেশে সেখানে এখন নারীদের গাড়ি চালানোর অনুমোদন রয়েছে। মরুভূমির রাজ্যটিতে এখন আন্তর্জাতিক খেলাধুলা এবং সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হচ্ছে, যার মধ্যে ডিজে ডেভিড গুয়েটার একটি কনসার্ট রয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হওয়া সত্ত্বেও উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের সাথে ব্রিটেনের এক ধরনের গভীর বন্ধুত্ব রয়েছে।

ইরানের আগ্রাসী সম্প্রসারণবাদের বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলো সৌদি আরবকে একটি বাধা হিসেবে মনে করে। সৌদি আরব পশ্চিমা কয়েকটি দেশ থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র ক্রয় করে। যেসব দেশ সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে সৌদি তার একটি।

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির বিরাট অংকের অস্ত্র ব্যবসা রয়েছে। দেশটি হাজার হাজার প্রবাসী শ্রমিক নিয়োগ দেয়, বার্ষিক হজ যাত্রার আয়োজন করে।

বিশ্বে তেলের মজুদের ১৮ শতাংশ হচ্ছে সৌদি আরবে এবং বিশ্বের সবচাইতে বড় জ্বালানি তেল রফতানিকারক দেশটি। বলা হয় সৌদি আরব আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করে। এসব কারণে সৌদি যুবরাজের বিরুদ্ধে সমালোচনায় আন্তর্জাতিক মহল প্রায়শই বিরত থাকে বলে মনে করা হয়।

Tag
আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে