মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশে বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারের রামুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ জুলাই) বিকালে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগ, তাঁতীলীগ, জাতীয় শ্রমিক লীগ, সৈনিক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


রামু চৌমুহনীস্থ সাংগঠনিক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।



বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সভাপতি তপন মল্লিক সমাবেশে সভাপতিত্ব করেন।



উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার, মো: ইউনুছ মেম্বার, রাজারকুলের মাশেক সিকদার মেম্বার, তাঁতীলীগ কক্সবাজার জেলার সহ-সভাপতি মোস্তাক আহমদ, রামু উপজেলা সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি ছুরুত আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তসলিম উদ্দিন সোহেল, রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল কামাল প্রমুখ।

Tag
আরও খবর