আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

"অধিকার এবং সম্মান "

অধিকার আর সম্মানের জায়গাটা যেখানে শূন্য,সেখানে প্রত্যাশা রাখাটা শুধু ভুলই নয়,বরং বোকামিও বটে। যেখানে অধিকার নেই,সেখানে আপনার গুরুত্ব কিংবা সম্মান না থাকাটাই স্বাভাবিক। আর যেখানে সম্মান আর গুরুত্ব না থাকে,সেখানে নিজেকে কখনোই আঁটকে রাখতে পারবেন না–আঁটকে রাখা যায়ও না।

যেখানে সম্মান আর অধিকার ব্যপারটা খর্ব হয়ে যায়,সেখানে নিজেকে আঁটকে রেখে ছোট করার তো কোনো মানে নেই। নিজের সম্মানে যখন আ ঘা ত লাগতে থাকে,তখন মানুষ শুরু থেকেই তা টের পায়। আর টের পাওয়ার পরেই নিজেকে সরিয়ে নিয়ে আসতে না পারলে,নিজের গুরুত্বও সেখানে হ্রাস পায়!দিনের পর দিন সেখানে মানসিক যন্ত্রণা আর নিজের কাছে নিজেকেই অসহায় লাগতে শুরু করে!

অধিকার আর সম্মান ব্যপারটা এমন,যা আপনি কখনোই জোর করে আদায় করে নিতে পারবেন না।আর যেখানে আপনার অধিকার বজায় থাকবে,সেখানে আপনার গুরুত্ব আর সম্মানও বজায় থাকবে।

একটিবার ভেবে দেখুন তো;

যেখানে আপনার অধিকার আর সম্মানের জায়গাটা একবার নষ্ট হয়ে গেছে,সেখানে আপনার আগের মতো গুরুত্ব আদৌ আছে কিনা।যদি না থাকে,তবে সেখানে কি যন্ত্রণা ছাড়া আর কিছু পাচ্ছেন?নিশ্চয়ই না।

পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব আত্মসম্মানবোধ রয়েছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মূল্য অবশ্যই আছে। যেখানে মূল্য বা গুরুত্ব পাচ্ছেন না,সেখানে সম্মানের জন্য কারো দ্বারস্থ না হয়ে বরং নিজেকে মূল্যবান ভেবে তাদের কাছে কোনো প্রত্যাশা রাখাটা বাদ দিয়ে দিন।বিশ্বাস করুন,এভাবে দিনের পর দিন নিজের আত্মসম্মানে আ ঘা ত দেয়ার সুযোগ দিলে,তারা আপনাকে মানসিক যন্ত্রণাই দিবে বৈ শান্তি কখনো দিবে না।

লেখক :প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর