ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জাপান-দক্ষিণ কোরিয়াকে নিয়ে শীর্ষ সম্মেলন করবেন বাইডেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-07-2023 06:39:30 am

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আগামী ১৮ আগস্ট ওয়াশিংটনের বাইরে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। শুক্রবার হোয়াইট হাইস একথা জানায়।

ত্রিদেশীয় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন দেশের প্রেসিডেন্ট তাদের ত্রি-পাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় উদযাপন করবেন। কারণ, তারা তাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে শক্তিশালী জোটকে আরো পুনর্নিশ্চিত করবে।’

হোয়াইট হাউস জানিয়েছে, ‘ওয়াশিংটন ডিসির কাছে গ্রামীণ মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে ইন্দো-প্রশান্ত মহাসাগর এবং তার বাইরে ত্রিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করার একটি সুযোগ হবে।’

তারা উত্তর কোরিয়ার ‘নিরবচ্ছিন্ন হুমকি’ মোকাবেলা করবে এবং ‘বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি ত্রিপাক্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবে। একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রচার করবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি জোরদার করবে।’

বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে বছরের পর বছর ধরে চলা উত্তেজনা কাটিয়ে ওঠার এবং পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার চলমান ক্ষেপনাস্ত্র উৎক্ষেণ এবং পরাশক্তি চীনের সাথে সংঘর্ষের ভয়ের মুখে একসাথে কাজ করার অগ্রাধিকার দিয়েছেন। পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে সম্পর্ক তাদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, দু’দেশের মধ্যে কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কৌশলগত পারমাণবিক ওয়ারহেডসহ অস্ত্রের বিকাশের আহ্বান জানিয়েছেন।

প্রতিক্রিয়ায়, ইউন দক্ষিণ কোরিয়াকে দীর্ঘস্থায়ী মিত্র ওয়াশিংটনের কাছাকাছি টেনে এনেছে এবং প্রাক্তন ঔপনিবেশিক শক্তি জাপানের সাথে বৈরিতাকে কবর দিতে চেয়েছে।

আরও খবর