কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

এসএসসি ও সমমান ফলাফল-২০২৩ মোরেলগঞ্জে সম্মিলিত পাশের হার ৮০.৩১% জিপিএ-৫ ২৪৮টি শতভাগ পাশকারী প্রতিষ্ঠান ৮টি, নেই শতভাগ ফেল


সারাদেশে এক সাথে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল (২০২৩) গতকাল ২৮ জুলাই প্রকাশিত  হয়েছে।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ  উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

ফলাফলে দেখা যায়, এসএসসি মোট কেন্দ্র সংখ্যা ৫টি, মোট  পরীক্ষার্থী সংখ্যা - ২৫৯২ জন, মোট কৃতকার্যের সংখ্যা -২১৫৬ জন,  পাশের হার ৮৩.১৭%, মোট জিপিএ ৫ প্রাপ্ত  সংখ্যা -১৯২ জন।

দাখিল পরীক্ষায়  মোট কেন্দ্র সংখ্যা -২টি, মোট  পরীক্ষার্থীর সংখ্যা -১৬৫৬ জন, মোট কৃতকার্যের সংখ্যা -১০৭৪ জন,  মোট জিপিএ ৫ প্রাপ্ত  সংখ্যা -৬ জন, পাসের হার-৬৪.৮৫%।

কারিগরি পরীক্ষায়  মোট কেন্দ্র সংখ্যা -২টি, মোট  পরীক্ষার্থীর সংখ্যা -২৪০ জন, মোট কৃতকার্যের সংখ্যা -২২৩ জন,  জিপিএ ৫ প্রাপ্ত  সংখ্যা -৫০ জন, পাসের হার-৯২.৯১%।

দেখা যায় এসএসসি পরীক্ষায় যশোর  বোর্ডে পাসের হার- ৮৬.১৭%, দাখিল পরীক্ষায় পাসের হার - ৭৪.৭০% এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার- ৮৩.৪০%।

উল্লেখ্য, এ উপজেলায় এসএসসিতে মোরেলগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চিংড়াখালী  মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী শিক্ষা নিকেতন, পুটিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং খাদিজা বেগম মাধ্যমিক বিদ্যালয় (নন-এমপিও ভুক্ত)  থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। দাখিল পরীক্ষায় মনোয়ারা বেগম ইসলামিয়া মহিলা  দাখিল মাদ্রাসা ( নন-এমপিও ভুক্ত) থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এসএসসি ভোকেশনাল পরীক্ষায়  অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়,  কে জি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

মোরেলগঞ্জ উপজেলা  শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসানের কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল মোটামুটি সন্তোষজনক, উপজেলার ৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। তবে এবারে শতভাগ পরীক্ষার্থী ফেল কারী প্রতিষ্ঠান  নেই এ উপজেলায়।

Tag
আরও খবর