চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। আজ শুক্রবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ওই ইউনিয়নের সদস্য গণেশ চন্দ্র ঘোষ। 

ওই শিক্ষার্থীর নাম মিষ্টি রায় (১৬)। সে ওই এলাকার প্রেমানন্দ রায়ের মেয়ে। মিষ্টি রায় খোচাবাড়ী গার্লস স্কুল থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলে মিষ্টি জিপিএ ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়। তার প্রত্যাশা ছিল পরীক্ষায় জিপিএ-৫ পাবে। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় আজকে সে আত্মহত্যা করেছে। তার মতো মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।’ 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।’

আরও খবর