মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় ইউএনও, থানার কার্যক্রম, পৌরসভা ও কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান গতকাল চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয, চকরিয়া থানা, পৌরসভা কার্যালয় ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক্রমসহ যাবতীয় কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার ২৭ জুলাই বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া উপজেলা পরিষদে পৌঁছে প্রথমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 


 এরপর জেলা প্রশাসক শাহীন ইমরান চকরিয়া থানা পরিদর্শন করেন। এসময় তিনি থানার সার্বিক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা রেকর্ড, নাগরিক সেবা, অপরাধ নিয়ন্ত্রণসহ সব বিষয়ে পর্যালোচনা করেন।


দুপুরে তিনি চকরিয়া পৌরসভা কার্যালয় পরিদর্শন করে পৌর পরিষদ ও চকরিয়া পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।




মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান স্মার্ট চকরিয়া পৌরসভা গঠনের লক্ষ্যে অনলাইন সিস্টেমে শতভাগ সেবা চালু, মাষ্টারপ্ল্যান অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহন এবং মাঠপর্যায়ে সুচারুভাবে তা বাস্তবায়নে নির্দেশনা দেন। 



এছাড়াও মতবিনিময় সভায় স্মার্ট আগামী প্রজন্ম গড়তে চকরিয়া উপজেলা – থানা ও পৌরসভা প্রশাসনকে একযোগে কাজ করতে পরামর্শ দিয়ে বলেন, সবার আন্তরিক সহযোগিতায় সরকারের ইতিবাচক উদোগ সমুহ বিশেষ শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, তরুণ প্রজন্মের শিক্ষার্থী, কিশোরদের মোবাইল আসক্তি দুর করার লক্ষ্যে নিয়মিত খেলাধুলা ও বিনোদনের জন্য উৎসাহিত করতে তাগিদ দেন। তিনি বলেন, তরুন প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে খেলার মাঠ সংস্কার করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে পুকুর-জলাশয ভরাট বন্ধ করার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন। 


মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ,চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ , চকরিয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাস-উদ মোরশেদ, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু ছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



একইদিন দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া উপজেলা পরিষদস্থ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করে চকরিয়া, কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মানাধীন বিদ্যালয়ের নতুন ভবন চারবছরেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সমাপ্ত না করায় শ্রেণীকক্ষ সংকট নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। এব্যাপারে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী অভিভাবক মহল। 


জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউএনও জেপি দেওয়ান, এসিল্যান্ড রাহাত উজ জামান, থানার ওসি জাবেদ মাহমুদ, বিদ্যালয় সভাপতি মাস্টার সিরাজউদ্দীন আহমদ। ##

Tag
আরও খবর