মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

নুরা সহ কক্সবাজারের ৮ রোহিঙ্গার জন্মনিবন্ধন বাতিল

কক্সবাজারের আলোচিত রোহিঙ্গা নারী উদ্যোক্তা নুরাসহ ৮ রোহিঙ্গার জন্মনিবন্ধন বাতিল করেছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। ‘কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি’ নামে একটি সংগঠনের প্যাডে লিখিত আবেদনের প্রেক্ষিতে এই ৮ জন রোহিঙ্গার জন্মনিবন্ধন বাতিল করা হয়।


তারা হলেন,টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের হাজী আহমেদ হোসেনের মেয়ে নুরা হোসেন, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার রফিক উল্লাহ, তার স্ত্রী তাহেরা, সন্তান রহিম উল্লাহ, পিএমখালী ইউনিয়নের ইউসূলুর ঘোনা ২ নং ওয়ার্ডের বেলার, তার স্ত্রী লিজা বেগম, খুরুশকুলের ৩ নং ওয়ার্ডের পেছারঘোনার সাত্তার মাঝি ও তার সন্তান মৌলভী করিম, খুরুশকুল ১ নং ওয়ার্ডের তেতৈয়ার আজগর আলী ও তার স্ত্রী মুখকোরা বেগম।


সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান জানান, এক শ্রেনীর বাংলাদেশী মানুষ এসব রোহিঙ্গাদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে জন্ম, মৃত্যু ও বিভিন্ন প্রত্যায়ন দিয়ে থাকে। তবে সেই সুযোগ আর নেই। রোহিঙ্গা নারী পুরুষরা ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাদের ম্যানেজ করে তাদের বাংলাদেশী বানিয়ে ফেলে।


এ বিষয়ে কক্সবাজারের স্থানীয় জনগণকে সাথে নিয়ে কোন রোহিঙ্গা জন্ম সনদ এবং জাতীয় পরিচয় পত্র করেছে এমন তথ্য পেলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে তা অবহিত করি। পরে তদন্ত স্বাপেক্ষে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।


বাংলাদেশীদের সাথে রোহিঙ্গাদের অবাধ সংমিশ্রণ বন্ধ; স্থানীয় বাসিন্দাদের ঝুঁকি কমানো, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রোহিঙ্গাদের অপতৎপরতারোধ, পুরাতন রোহিঙ্গাদের তালিকা ও তাদের চিহ্নিতকরণ, সরকারি বেসরকারী সুযোগ সুবিধা বন্ধ করা, যেসব রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট আদায় করেছে তা বাতিল করাসহ নানা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি।

Tag
আরও খবর