নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

মাভাবিপ্রবিতে গণহারে ছাত্রীদের ফেসবুক হ্যাকিং, আতঙ্কে শিক্ষার্থীরা


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) গত এক সপ্তাহে অসংখ্য ছাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং ফেসবুক একাউন্ট হ্যাকিং এর ঘটনা চলমান রয়েছে।


জানা যায়, হ্যাকাররা বিভিন্ন ফিশিং লিঙ্ক পাঠিয়ে যাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে। এরপর তাদের ফেসবুক থেকে অন্যদের ফিশিং লিঙ্ক পাঠিয়ে সেখানে তার বন্ধু ও বান্ধবীদের প্রবেশ করাচ্ছে। লিঙ্ক এ ঢুকলেই তাদের একাউন্টটা হ্যাক হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করে দিয়েছেন।


এরই মধ্যে সর্বোচ্চ সংখ্যক ছাত্রীদের ফেসবুক একাউন্ট হ্যাক করেছে বলে জানা যায়। হ্যাক হওয়া একাউন্ট অ্যাকাউন্ট থেকে ছাত্রীদের নিকট আত্মীয় বা পরিবারের স্বজনদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়া ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা বলছেন, হ্যাকিং এ শক্তিশালী একটি চক্র কাজ করছে বলে ধারনা করা হচ্ছে। এর আগে কয়েকবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনাও ঘটেছিল।


ছাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল আলম তুষার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, "সাম্প্রতিক সময়ে একটি অপরাধ চক্র বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ফেসবুক আইডি হ্যাক করে ব্যাক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। একটি আইডি হ্যাক করার পর সেই আইডি থেকে তার পরিচিতজনদের ম্যাসেজে একটি লিংক দিয়ে সেই লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। লিংকে ঢুকলেই আরেকটি আইডি হ্যাক হচ্ছে। সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি, সেই সাথে পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 


আরও খবর