লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

এক সপ্তাহের মধ্যে ৯ পণ্যের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2022 02:37:35 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়টি নিত্যপণ্যের দাম ৭ দিনের মধ্যে ঠিক কর দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। 

গতকাল শুক্রবার সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বাণিজ্যমন্ত্রী। 


এছাড়া কারসাজি করে দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বাণিজ্যমন্ত্রী।


বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলসহ বিশ্বের প্রায় সব দেশেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাই দেশেও বাড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতে মালিকেরা যে পরিমান লাভ করছে শ্রমিকরা তার ন্যায্য পাচ্ছে কিনা সে বিষয়টি গবেষণা করে দেখার আহবান জানান তিনি।


শ্রম মন্ত্রণালয়কে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি দ্রুত নিস্পত্তির আহবান জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, দ্রব্য মূল্যের যে দাম বাড়ছে তাতে শ্রমিকদের চলতে কষ্ট হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদাভাবে ওএমএস চালুর আশ্বাস দেন তিনি।


বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।


সংগঠনের সভাপতি আমিরু হক আমিন অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিকদের জন্য ১২ দফা লিখিত দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, শ্রমের ন্যায্য মজুরি ও গার্মেন্টস পণ্যের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিক বান্ধব ও শিল্প বান্ধব আইন, নতুন মজুরি বোর্ড গঠন ও নতুন মজুরি ঘোষণার আগে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান। 


৪০ লাখ গার্মেন্টস শ্রমিকদের জন্য ওএমএসের মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য বাণিজ্য মন্ত্রীর প্রতি দাবি জানান আমিরু হক আমিন। 


সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারি ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করার আহবান জানান। পাশাপাশি দ্রুত মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকের বেতন বাড়ানোর আহবান জানান।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৫ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে