নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ব্যবহারকারীদের জন্য নতুন যে সুবিধা আনল টিকটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-07-2023 03:35:36 am

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিযোগিতা বর্তমান এই সময়ে কীভাবে একে অন্যকে টেক্কা দেয়া যায় সেই চিন্তায় বড় বড় কোম্পানিগুলো। ফেসবুক, টুইটারের পর এই প্রতিযোগিতায় এবার শামিল হলো চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটক।


এখন থেকে এ প্লাটফর্মটিতে ভিডিওর পাশাপাশি কেবল টেক্সট অনলি পোস্ট করারও সুবিধা দেয়া হবে। অর্থাৎ শুধুমাত্র শব্দ দিয়ে পোস্ট করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা পোস্টের সাথে সাউন্ড, লোকেশন বা অবস্থান এবং গান যুক্ত করতে পারবেন।


এতে করে নতুন এ ‘টেক্সট অনলি পোস্ট’ ফিচারের মাধ্যমে নিজেরদের মনের আবেগ বা মনোভাব প্রকাশ করার আরেকটি উপায় পেলো টিকটক ব্যবহারকারীরা।


প্লাটফর্মটি জানিয়েছে, নতুন এ ফিচার যোগ হওয়ায় টিকটকে এখন ব্যবহারকারীরা ছবি, ভিডিও বা টেক্সট পোস্ট, ৩টি ফিচার পাচ্ছে। অর্থাৎ ছবি বা ভিডিও পোস্ট করার পাশাপাশি টেক্সটও পোস্ট করা যাবে টিকটকে। 


এদিকে টিকটক সম্প্রতি ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় একটি নতুন মিউজিক স্ট্রিমিং পরিষেবা, টিকটক মিউজিক চালু করেছে। গেলো সপ্তাহে সিঙ্গাপুর, মেক্সিকো এবং অস্ট্রেলিয়াতে পরিষেবাটির একটি বিটা সংস্করণও চালু করেছে।


নতুন এ সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা টিকটকে মিউজিক শুনতে, শেয়ার করতে এবং ডাউনলোড করার পাশাপাশি তাদের প্রিয় গান টিকটকে শেয়ার করার অনুমতি পাবে।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪১ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬১ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৪৬ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে