মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

রামুতে সাংবাদিক কুপিয়ে পা বিচ্ছিন্নকারী আসামি মোস্তাক গ্রেফতার

কক্সবাজারের রামু খুনিয়াপালংয়ে রাম দা দিয়ে কুপিয়ে সাংবাদিক আমান উল্লাহ আনোয়ারের পা বিচ্ছিন্নকারী সেই মোস্তাক আহম্মদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সাংবাদিককে কুপিয়ে আহত করা মামলাসহ মোস্তাকের বিরুদ্ধ রয়েছে আপন শিশু সন্তানকে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ও একাধিক মামলা।


সোমবার (২৪ জুলাই) মধ্য রাতে র‌্যাব-১৫ এর একটি দল কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন, র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। সে রামু খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি থোয়াইংগা কাটা গ্রামের মৃত মো. শফির ছেলে।


জানা গেছে, গত ২৪ জুন সন্ধ্যায় কক্সবাজারের রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকায় আমান উল্লাহ আনোয়ার স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোস্তাক আহমদসহ অন্যান্য আসামীরা তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি কুপায়। এতে আমান উল্লাহ আনোয়ারের বাম পায়ের হাঁটুর জয়েন্টের অর্ধাংশ পা বিচ্ছিন্ন হয়ে যায়।




পরবর্তীতে বিচ্ছিন্ন হাটুর অর্ধাংশ আর জোড়া লাগানো সম্ভব হয়নি। ফলে সাংবাদিক আমান আনোয়ার সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়।


সাংবাদিক আমান উল্লাহ আনোয়ার কক্সবাজারের স্থানীয় দৈনিক আপন কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কর্মরত। এ ঘটনায় আমান উল্লাহ আনোয়ার বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন।


র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোস্তাক ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় হত্যা ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টির অধিক মামলা রয়েছে। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।

Tag
আরও খবর