ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ছিনতাই মামলার ২ আসামীকে ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের স্টেশন রোড থেকে মোঃ নাইম ইসলাম (২১) ও মোঃ ইমন (২০) নামে ছিনতাই মামলার দুই আসামীকে ছিনতাই হওয়া টাকাসহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃত নাইম ইসলাম আশিদ্রোন ইউনিয়নের ফটকি গ্রামের আব্দুল আহাদের পুত্র এবং মোঃ ইমন (২০) শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের জালালিয়া রোডের মোঃ সুমন মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদ যাওয়া ও আসা বাবদ শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র ড্রাইভার মাসুক মিয়া (৪৫) এর অটোরিক্সাটি ৫০০ টাকায় ভাড়া করেন। আসামীদের কথা মতো ড্রাইভার মাসুক মিয়া আসামীদ্বয়কে নিয়ে গতকাল আনুমানিক সন্ধা ৬.৪৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নস্থ মোহাজিরাবাদ বাজার সংলগ্ন এমআরখান চা বাগানে যাওয়ার রাস্তার মুখে পৌছার পর আসামীরা অটোরিক্সা থেকে নেমে ড্রাইভার মাসুক মিয়াকে ঝাপটে ধরে এবং ১নং আসামী তাহার পকেট হইতে একটি স্টিলের ছোট কেচি বের করে ড্রাইভার মাসুক মিয়ার পেটে চাপ দিয়ে তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে আসামীরা ড্রাইভার মাসুক মিয়াকে টানা হেঁছড়া করে তার পরিহিত কালো রংয়ের ফুল প্যান্টের পেছনের পকেটে রক্ষিত নগদ ৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার খবর শুনে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক থানা এলাকায় জরুরি ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল এলাকা হতে এলাকার লোকজনদের সহায়তায় এই আসামীদের গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ১নং আসামী মোঃ নাইম ইসলাম এর নিকট হইতে নগদ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ও ০১টি স্টিলের ছোট কেচি এবং ২নং আসামী মোঃ ইমন এর নিকট হইতে নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে ড্রাইভার মাসুক মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করলে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৩ইং রুজু হয়। সোমবার ২৪ জুলাই দুপুরে আসামীদ্বয়কে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও খবর