আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2022 12:07:52 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


বৈশ্বিক অর্থনীতিতে নানা টানাপোড়েন থাকলেও চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ইউরোপের বাজারে দেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি ২৩ শতাংশ বেড়েছে। 


দেশের তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। এ ছাড়াও অপ্রচলিত বাজার ভারত, জাপান, চীন, রাশিয়াসহ অন্যান্য দেশগুলোতেও যাচ্ছে দেশের তৈরি পোশাক।


রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি ও বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির -বিজিএমইএর তথ্য অনুসারে, চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৩৪৪ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৭৯ কোটি ২১ লাখ ডলার। অর্থাৎ এক বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ২১ শতাংশ।


ইউরোপের বাজার সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছে জার্মানিতে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট-এই দুই মাসে দেশটিতে ১০৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯১০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জার্মানিতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ।


এরপরই রয়েছে স্পেনের বাজার। দেশটিতে এই দুই মাসে ৫৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। ফ্রান্সের বাজারেও এ সময়ে রপ্তানি হয়েছে ৩৭ কোটি ডলারের পোশাক।


ইউরোপের বাজারের পাশাপাশি রপ্তানিতে ইতিবাচক ধারা রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও। দেশটিতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১৪১ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের অর্থবছরের এক সময়ে ছিল ১১৭ কোটি ৭৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২০ দশমিক ৫২ শতাংশ।


ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অপ্রচলিত বাজারেও দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ। এই দুই মাসে অপ্রচলিত বাজারে ১২০ কোটি ৫৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। যা তার আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৭ কোটি ৪৪ লাখ ডলারে। অপ্রচলিত বাজারের মধ্যে সর্বাধিক পোশাক রপ্তানি হয়েছে জাপানে। দেশটিতে এই দুই মাসে ২১ কোটি ৭৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এরপরেই আছে ভারত। দেশটিতে গত দুই মাসে রপ্তানি হয়েছে ১৮ কোটি ৮২ লাখ ডলারের পোশাক। 


রপ্তানির এমন উলম্ফনের বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ্ আজীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই দুই মাসের জন্য অর্ডার বেশি ছিল। তাই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। সামনের অক্টোবর, নভেম্বরে এমন প্রবৃদ্ধি থাকবে না। সামনের মাসগুলোর জন্য অর্ডার অনেক কম এসেছে। এরমধ্যে গ্যাস সংকটে উৎপাদন কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। সময় মতো পণ্য ডেলিভারি না দিতে পারলে ক্রেতা ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। বন্দর এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে তবেই রপ্তানি আরো বাড়বে।’


বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এখন এই রপ্তানি সাময়িক। সামনে ভয়াবহ সংকট দেখা যাচ্ছে। রপ্তানির এই ধারা থাকবে না। গ্যাস সংকটে উৎপাদনই ঠিক মতো করা যাচ্ছে না। একইসাথে অর্ডারও নাই আগের মতো। এছাড়াও ডলারের মূল্যের যে পার্থক্য করে দেওয়া হয়েছে তা মোটেও ঠিক হয়নি। এতে ক্ষতির মুখে পড়বে উদ্যেক্তারা। ডলারের এমন মূল্য বেধে দেওয়ার তীব্র নিন্দা জানাই।’

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে







6a5a0ceb3401a-170726050723.webp
ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা

১৩ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে