লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

১৫ দিনেই ৪ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় মৃত্যু ১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2022 10:43:39 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক  


দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। প্রায় প্রতিদিনই শনাক্তে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড গড়ে চলতি মাসের ১৫ দিনেই রোগী ৪ হাজার ছাড়িয়ে গেছে। 


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। 


স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৩২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৫ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ১০৭ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৩৭ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৭৪ জন। এ সময় মৃত্যু হয়েছে ৪০ জনের। আর চলতি মাসের ১৫ দিনেই মৃত্যু হয়েছে ১৯ জনের। 


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগস্টের ৩১ দিনে মোট ৩ হাজার ৫৩১ রোগী শনাক্ত হয়েছিল। আর চলতি মাসের ১৫ দিনে রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৪ হাজার ৫১ জন। ১৫ দিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। জুনে মৃত্যু হয়েছিল একজনের, জুলাইতে ৯ জনসহ সব মিলে সর্বমোট ৪০ জনের মৃত্যু হয়েছে। 


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৯৫ জন। যা এ বছরের দৈনিক সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনাক্তদের মধ্যে ঢাকায় ২৯৪ জন এবং বাইরে ১০১ জন। আর আগের দিন শনাক্ত হয়েছিল ৩৮৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ২৬৪ জন এবং বাইরে ১২৫ জন। 


বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৭১ জন এবং বাইরে ৩৪০ জন। 


আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সর্বোচ্চ চূড়ায় উঠবে বলে কীটতত্ত্ববিদেরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। যেখানে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগী শনাক্ত হচ্ছে। 

আরও খবর