পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

যানজট এড়াতে পরীক্ষার সময় পিছিয়ে সুফল মিলেছে: পুলিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2022 10:40:33 am

সংগৃহীত ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক 


যানজট এড়াতে এসএসসি ও সমমান পরীক্ষার সময় সকাল ১০টা থেকে পিছিয়ে বেলা ১১টা করার সুফল পাওয়া গেছে। তবে বেলা ১১টার পর থেকে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ে পুরো রাজধানীবাসী যানজটে পড়েছে। অনেক জায়গায় যানজট প্রধান সড়ক থেকে গড়িয়েছে অলিগলিতে।


বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকার পুলিশ সদস্য ও অভিভাবকরা শেয়ার করেছেন তাদের যানজট অভিজ্ঞতা।


মহানগর পুলিশ কমিশনার সফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত খুব ভালো কাজে আসছে। আজ কিছুটা যানজট হলেও আগামী দিনে যান চলাচলে কোনো সমস্যা হবে না।’


গত দুই দিন যানজটে চরম ভোগান্তির মুখে পড়ে রাজধানীবাসী। মঙ্গল ও বুধবারের যানজটের কথা চিন্তা করে বৃহস্পতিবার পরীক্ষার্থীরা সময় নিয়ে ঘর থেকে বের হয়। তাছাড়া পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য ট্রাফিক পুলিশ বিশেষ নজর দেয়। ফলে অধিকাংশ পরিক্ষার্থী নির্ধারিত সময়ের বেশ আগেই কেন্দ্রে পৌঁছে যায়। তবে বেলা ১১টার পর থেকে রাজধানীর আইডিয়াল স্কুল থেকে মালিবাগ, কাকরাইল মোড়ের ডানে ও বামের সড়কজুড়ে ছিল যানজট। দীর্ঘ সময় গাড়িগুলোকে থেমে থাকতে দেখা গেছে। এছাড়া মগবাজার, গুলশান, বনানী, মহাখালী ও আশপাশের এলাকায় যানজট ছিল‌ বলে খবর পাওয়া গেছে।


ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে, পরীক্ষার আগে যানজট না থাকলেও পরীক্ষার পর বেশ কিছু সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। কারণ অনেক পরীক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে পরীক্ষার কেন্দ্রে আসে। তাদের গাড়িগুলো সড়কের পাশে পার্ক করে রাখা হয়। ফলে গণপরিবহন আটকে যায়। এছাড়া বেলা ১টার দিকে পরীক্ষা শেষ হলে একযোগে বাসায় ফিরতে শুরু করে পরীক্ষার্থীরা। এ কারণেও জট লাগে।


ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মাইনুল ইসলাম বলেন, অন্যান্য দিনের চেয়ে সকালে যানজট সহনশীল রাখতে চেষ্টা করে পুলিশ। কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে চারজন করে লোক এসে সড়কের আশপাশে অবস্থান নিলে জট লেগে যায়। 


আগামী দিনে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী।




আরও খবর